
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
আজ ২৯ সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু
ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। অর্থ অপচয় হতে পারে। জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন। আবেগ পরিহার করুন।
মকর
মনের কোনো আশা পূরণ হতে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। পুরনো পাওনা আদায় হতে পারে। কোনো বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে।
কুম্ভ
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যাবসায়িক কাজে অগ্রগতি হবে। কোনো কাজের যোগাযোগ আসতে পারে। পেশায় পরিকল্পনার বাস্তবায়ন বাড়বে। কথোপকথনে ধৈর্য ধরুন।
মীন
কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। কোনো দ্বন্দ্ব বিরোধে জড়াবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতা পেতে পারেন। ভ্রমণ শুভ।
মেষ
আয় বাড়লেও ব্যয়ের চাপ থাকবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় কিছু পরিবর্তন আসতে পারে। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। গুরুত্বপূর্ণ কাজে হাড়াহুড়া এড়িয়ে চলুন।
বৃষ
কর্মস্থলে সহযোগীদের সহযোগিতা পাবেন। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। দাম্পত্য জীবন শুভ। ব্যবসায় পরিবর্তন আসতে পারে। কাজে বাধাবিঘ্ন থাকলেও ইচ্ছাশক্তির জোরে তা কাটিয়ে উঠবেন।
মিথুন
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। কোনো কারণে মনে সংশয় বা ভয় কাজ করতে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। আপনার কোনো আচরণ প্রিয়জনের সঙ্গে পার্থক্য তৈরি করতে পারে।
কর্কট
অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। প্রেম প্রণয় শুভ। কোনো সমস্যা সমাধানে বন্ধুর সহযোগিতা পাবেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আশা করা যায়। রোমান্স শুভ।
সিংহ
বিষয় সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা বিরাজ করবে। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন। স্ববিরোধী কোনো কাজে হাত দেবেন না। মানসিক স্থিরতা বজায় রাখুন।
কন্যা
কাজকর্মে উৎসাহ বাড়বে। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হতে পারে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাওয়া যাবে। নিজ পন্থায় কাজে অগ্রসর হবেন। ভ্রমণ শুভ।
তুলা
অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে কিছু পরিবর্তন হতে পারে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকবে। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধজনিত সমস্যার অবসান হবে। চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা।
বৃশ্চিক
কোনো ব্যতিক্রম বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। নিজেকে দক্ষ ও ভালো কর্মী হিসেবে প্রকাশ করতে পারবেন। ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।
সূত্রঃ কালের কণ্ঠ








