সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোতে যেসব প্রধান শিরোনাম

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫৬ মিনিট পড়া
আজকের জাতীয় দৈনিকগুলোতে যেসব প্রধান শিরোনাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কয়েক দিন আগে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ বৈঠকের পর পরই তিনি বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের নেতাদের কিছু দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। এক জনসভায় বাংলাদেশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।

নয়াদিল্লির প্রতি ঢাকার ক্রমাগত অবন্ধুত্বপূর্ণ আচারণের অভিযোগ তুলে এস জয়শঙ্কর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ঢাকাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।

ঢাকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, বাংলাদেশ একই সময়ে তাদের অভ্যন্তরীণ ঘটনার জন্য ভারতকে দায়ী করে আবার আমাদের সঙ্গেই ভালো সম্পর্ক রাখার প্রত্যাশা করতে পারে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের কেউ না কেউ প্রতিদিনই সব ঘটনার জন্য ভারতকে দায়ী করে যাচ্ছে। যা পুরোপুরি হাস্যকর। আবার তারা একই সঙ্গে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলছে। সুতরাং ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়।

তিনি আরও বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নয়া দিল্লির সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যা আমাদের ১৯৭১ সালের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।

জয়শঙ্কর বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার দুটি দিক রয়েছে। তার মধ্যে একটি হলো সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক হামলা। যা ভারতের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। এটি অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। এ বিষয়ে আমরা সব সময়ই কথা বলে যাচ্ছি। ফেব্রুয়ারি ২০২৫
ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ— সমকাল পত্রিকার প্রধান শিরনাম। এই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে।

বলা হচ্ছে, ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানের মধ্যেও খুনোখুনি, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মব ভায়োলেন্স– এমন কোনও অপরাধ নেই, যা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে না।

যেমন: মহাসড়কে বাসের ভেতরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ, মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা ছিনতাই, দিনদুপুরে রাজধানী ঢাকাতেও চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লুটতরাজ।

এসব অপরাধের নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ভীতি।

অভিযানের মধ্যেও অপরাধীরা যখন এমন বেপরোয়া, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন।

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানটি রাজনৈতিক উদ্দেশ্যে বেশি পরিচালিত হচ্ছে। সংঘবদ্ধ অপরাধে যারা জড়িত, তাদের মধ্যে ধারণা জন্মেছে– তারা অভিযানের ফোকাসে নেই। এ কারণে অভিযানের পূর্ণ ফল আসেনি। অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ— দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এটি।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী এখানে বলা হয়েছে, সাম্প্রতিক কালে ডাকাতি ও দস্যুতার (ছিনতাই) ঘটনায় মামলা বেড়েছে।

গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে ২৪২টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯টি বেশি (৬৯ শতাংশ)।

ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে ২৩০টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৫টি (৭০ শতাংশ) বেশি।

সব মিলিয়ে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার ১৪৫টি, যা ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় ৩৮২টি বেশি (৫০ শতাংশ)।

যৌথবাহিনীর টহল শুরু ঢাকায়— নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সোমবার সন্ধ্যা থেকে ঢাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে।

এ ব্যাপারে গতকাল আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হচ্ছে।

“আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার করা হবে।

অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরো টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে,” জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেই মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা— সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম। গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত ওই কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওই মন্তব্য করেন।

গত কয়েক দিনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এক সাংবাদিকের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মানুষকে আশ্বস্ত করতেই সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আপনারা পরিস্থিতি টের পাবেন।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এও বলেন, পরিস্থিতি আরও উন্নতি করার সুযোগ রয়েছে।

গত রোববার রাত তিনটায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে নয়, রাতেও কাজ করেন।”

নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার— ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের অন্যতম প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে আগামী শুক্রবার বিকাল তিনটায়, ঢাকার মানিক মিয়া এভিনিউতে।

তখন আহ্বায়ক কমিটির বিস্তারিত তথ্য ও সদস্যদের নাম ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক সংবাদ সম্মেলনে বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় মানিক মিয়ায় এ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

কক্সবাজারে বিমানঘাঁটিতে হামলা-গুলি, তরুণের মৃত্যু— আজকের পত্রিকার প্রধান শিরোনাম। বিমানবাহিনীর ঘাঁটিতে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে কক্সবাজার বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক তরুণ নিহত হয়েছেন।

তরুণ নিহতের ওই ঘটনার বিচার চেয়ে রাতে মশাল মিছিল করেছেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন।

বিমানবাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তবে নিহত শিহাব কবির নাহিদের বাবা নাছির উদ্দিন অভিযোগ করেছেন, বিমানবাহিনীর সদস্যের ছোড়া গুলিতে তার ছেলে নিহত হয়েছেন।

অযৌক্তিক প্রকল্পে অপচয় ১৪-২৪ বিলিয়ন ডলার— দেশ রূপান্তরের প্রধান শিরোনাম।

এখানে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্প ব্যয়ের মাধ্যমে ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ অপচয়ের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গড়ে ব্যয় বেড়েছে ৭০ শতাংশ।

দেশের চলমান সংকট কাটিয়ে ওঠার উপায় খুঁজতে সরকার গঠিত টাস্কফোর্সের এক প্রতিবেদনে বিগত সরকারের দুর্নীতি সম্পর্কে শ্বেতপত্র পর্যালোচনা করে এসব তথ্য উঠে এসেছে। সূত্র: বিবিসি বাংলা