সিল্কসিটিনিউজ ডেস্ক :
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৫ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ নিজের চেয়ে অন্যের জন্য কাজ করে আনন্দ পাবেন। পরিবেশ পক্ষে থাকবে।

কোনো ঘটনা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো প্রচেষ্টা সফল হবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): নির্জনতায় থাকতে পছন্দ করতে পারেন।
সিদ্ধান্তহীনতা ও ইচ্ছাশক্তির অভাব দেখা দিতে পারে। ব্যয় বাড়বে। আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। সম্ভব হলে কর্মপদ্ধতিতে পরিবর্তন আনুন।
সুস্থ থাকুন।
মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্রে ও আর্থিক ব্যাপারে দিনটি উৎসাহ বৃদ্ধি করবে। সব কিছুতে দ্রুত ফল লাভ সম্ভব না-ও হতে পারে। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। পরিশ্রমের ফল ভালো হবে।
অগ্র- পশ্চাৎ ভালোভাবে চিন্তা করে এগোবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। নতুন কোনো বিষয় আলোকপাত করতে পারে। জরুরি কাজগুলো দিনের প্রথমার্ধে শেষ করুন। সময়ের সঠিক ব্যবহারে লাভবান হবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): মনের উৎসাহ দৃঢ়তর হবে। বকেয়া টাকা আদায় হতে পারে। নতুন সুযোগের সন্ধান করুন। পরিস্থিতি যাতে বিরুদ্ধে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। বিদেশ থেকে ভালো সংবাদ আসতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকতে পারে। কারো অসুস্থতায় উদ্বেগ থাকবে। নতুন চিন্তাধারায় আকৃষ্ট হতে পারেন। অতিরিক্ত উৎসাহ ক্ষতির কারণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আজ পরিবেশ-পারিপার্শ্বিকতা আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। সম্মিলিতভাবে কিছু করে আনন্দ পাবেন। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): আজ প্রকাশ্যে আসার চেয়ে নেপথ্যে কাজ করতে ভালো লাগবে। নিজের মনের কথা নিঃসংকোচে বলতে পারবেন না। নিজের এবং প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আজ আপনার মন কোনো ছকবাঁধা পথে চলতে চাইবে না। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করতে পারে। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের আওতায় রাখুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): পরিবেশ নিয়ন্ত্রণে থাকলেও পরিচিতরা আপনার হতাশার কারণ হতে পারে। প্রিয়জন ভুল বুঝতে পারে। পারিবারিক সমস্যার কিছুটা সমাধান হবে। পূর্বপরিকল্পনাগুলো নতুন করে দেখুন। ধৈর্য হারাবেন না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রিয়জনকে খুশি করার জন্য কোনো কিছু করতে হতে পারে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। অন্যের মনে কষ্ট দেওয়ার ভয় আপনাকে সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অতি উৎসাহী লোকজন বিরক্তির কারণ হতে পারে। কাজে উন্নতির যোগ ও সুনাম বাড়বে। অতীতের কোনো কাজের সুফল এখন পেতে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
সূত্র: কালের কণ্ঠ









