লাইফ স্টাইল

আজ ২০ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২০ জানুয়ারি ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ভালো কোনো সংবাদে মন প্রফুল্ল থাকবে। অন্যরা আপনার ক্যারিজমেটিক ব্যক্তিত্বের প্রতি ভালো প্রতিক্রিয়া জানাবে।

আপনি একটি উদার এবং ভালো মেজাজে নিজেকে খুঁজে পাবেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): কাজের চাপ থাকবে। পারিবারিক কারণে অর্থ ব্যয় হবে।

পরিকল্পনা বাস্তবায়নে বাধা। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। মন খারাপ করবেন না। সময়োচিত সিদ্ধান্ত নিন।

ভালো কিছু হবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
মিথুন (২১ মে-২০ জুন): আশার আলো দেখতে পাবেন। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। সম্মান প্রাপ্তির যোগ আছে।

নতুন কোনো সুযোগ আসতে পারে। পুরনো স্মৃতি মনে করে আবেগপ্রবণ হতে পারেন। মন নিয়ন্ত্রণে রাখুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): পেশাগত কাজে সাফল্য। কারো সাহচর্য পেতে ভালো লাগবে। পছন্দের বিষয় পড়তে ভালো লাগবে। আপনার ক্রিয়াকলাপ অন্যদের ওপর কী প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। আপনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা বজায় রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কাজকর্মে উৎসাহ পাবেন। পুরনো সমস্যা সমাধানের পথ পাবেন। আপনি যে পরিবর্তনগুলোর জন্য লড়াই করছেন, সেখানে পৌঁছানোর জন্য আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। নিজের প্রয়োজনের ওপর ফোকাস করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের কাছে গুরুত্ব পাবেন। অর্থপূর্ণ উদ্দেশ্যগুলো সেট করে সামনের দিকে এগোবেন। বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকলে সঠিক পরিকল্পনায় তা সমাধান করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। অর্থাভাবে আটকে থাকা ব্যাবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হবে। নিজ বুদ্ধিবলে কঠিন সমস্যা সমাধান করতে পারবেন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো যোগাযোগে ব্যাবসায়িক কর্মকাণ্ড প্রসারের সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা পদস্থদের সুনজরে থাকবেন। জীবনের প্রতি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কাজে দায়িত্ব বাড়বে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পাবেন। অংশীদারের সঙ্গে আরো বেশি সমঝোতার মনোভাব প্রদর্শন করতে হবে। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ ক্স পাবেন। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। কারো সঙ্গে মতান্তর ঘটতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। কারো সহায়তায় সাময়িক সমস্যার সমাধান হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবতে পারেন। কাজে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের বাধা দূর হবে। নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নিজ পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকার পাবে। কোনো কাজে মানসিক শান্তি পেতে পারেন। নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভালো। কাজ নিরলসভাবে করুন। সঠিক প্রচেষ্টায় ভালো ফল পাবেন।

আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।

 

সূত্র: কালের কণ্ঠ