সিল্কসিটিনিউজ ডেস্ক :
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৫ ডিসেম্বর, ২০২৪ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজে দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আপনার প্রচেষ্টা সফল হবে।

নেতৃত্বে সাফল্য পাবেন। ব্যাবসায়িক কার্যক্রম বাড়বে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হতে পারে।
বিচ্ছিন্ন কোনো ঘটনায় বিব্রত হতে পারেন। প্রেম-প্রণয়ে বিতর্ক এড়িয়ে চলুন। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
মিথুন (২১ মে-২০ জুন): প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক বিষয় অনুকূলে থাকবে। ব্যবসার জটিলতা দূর হবে। নতুন কিছু করার সুযোগ পাবেন। সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই): আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। সামাজিক কাজে অন্যের সমর্থন পাবেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা সফলতাকে ধরে রাখুন। উচ্চাশা পূরণে বাধাকে অতিক্রম করতে হবে। সিদ্ধান্তে অটল থাকুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অর্থ অপচয় হবে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকবে। শত্রুর মোকাবেলায় সতর্ক পরিকল্পনা নিতে হবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। সুযোগের সদ্ব্যবহার করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সামাজিক যোগাযোগ বাড়বে। ভালো কাজের সুযোগ আসতে পারে। পরিশ্রমের ফল ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কর্মপ্রার্থীদের কোনো সুখবর আসতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বাধা পড়তে পারে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। আর্থিক অবস্থা গতানুগতিক। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো ভালো কাজে সুনাম হবে। ব্যবসায় শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বেশ কিছু ভালো কাজের আশ্বাস পাবেন। কাজের পরিধি বাড়বে। বন্ধুর সহযোগিতা পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): সঠিক প্রচেষ্টায় কাজে উন্নতি হবে। গৃহস্থালি পরিচালনায় দক্ষতা দেখাতে পারবেন। অল্প কিছুর মধ্যেই বহু কিছু করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। প্রিয়জনের কাছে থাকুন। ভালো থাকুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কোনো সংবাদে আনন্দিত হবেন। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আত্মীয় চিন্তার কারণ হতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন। মানসিকভাবে ফিট থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। কাজে উন্নতির যোগ প্রবল। নতুন কিছু করার সুযোগ আসবে। আপনার মেধাকে নানাভাবে বিক্ষিপ্ত না করে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগান। মানসিক শান্তি বজায় রাখুন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
সূত্র: কালের কণ্ঠ









