সদ্য প্রকাশিত
রাজনীতি

আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে খালেদাকে

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া
আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে খালেদাকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। এজন্য খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

খালেদার জন্য হাসপাতালের ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার যে কোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারাকর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আজ আনার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এদিন পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কোন সময় খালেদাকে হাসপাতালে নেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।