ছবিঘর

আজ আঁখি-রুমি গাইবেন জাপানে

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলা নববর্ষ বরণ করে নিতে আজ জাপানে বসবে বৈশাখী মেলা ২০২৬। এই মেলায় গান পরিবেশন করার জন্য এরই মধ্যে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও আরফিন রুমি। তাঁদের সঙ্গে মিউজিক টিমে আছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। জাপানের সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির লিতপিয়া পার্কে বসেছে এই মেলা।

আয়োজকরা জানিয়েছেন, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের বাঙালিদের কাছে বাংলা সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বাড়াতেই এই মেলার আয়োজন। আঁখি জানান, আজ কনসার্ট শেষে পরদিনই দেশে ফিরবেন তিনি।