সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

আগামী ডিসেম্বরে দেশে ফাইনাল খেলা হবে: নাসিম

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৮২ মিনিট পড়া
আগামী ডিসেম্বরে দেশে ফাইনাল খেলা হবে: নাসিম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ডিসেম্বর মাসে দেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর সেই খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ খালি মাঠে নির্বাচন করতে চায় না। সাহস থাকলে বিএনপি নির্বাচনে আসেন। দেশে নির্দলীয় সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩১ থেকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথিরি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হেলিকপ্টারযোগে শনিবার বেলা দেড়টায় কমলগঞ্জে এসে পৌঁছেন। বেলা ২টায় ফিতা কেটে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল এবং ডা. তারানা জেরিন এর সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিগত বিএনপি সরকার জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি। বিএনপি সরকারের আমলে বাংলা ভাই, জঙ্গির উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের দমন করেছেন। ফলে আমরা এখন শান্তিতে আছি। পার্লামেন্ট মেম্বার থাকাবস্থায় আমরা বিএনপি সরকারের সময়ে মার খেয়েছি। আমাদের মিটিং-মিছিল করতে দেয়া হয়নি। খালেদা জিয়ার বিরুদ্ধে আইন করে বাংলার জনগণ ন্যায় বিচার করেছে।
ইত্তেফাক