অর্থ ও বাণিজ্য

আকুর দায় পরিশোধে কমল রিজার্ভ

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৫৩৫ দশমিক ১৯ মিলিয়ন বা ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। এতে ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন বা ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন বা ২৭.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩৭৮৫ দশমিক ০২ মিলিয়ন বা ৩৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন বা ২৯.১৮ বিলিয়ন ডলার।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন