সিল্কসিটিনিউজ ডেস্ক :
আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) কমিটির এসব সদস্যদের নাম ঘোষণা করা হয়। এর আগে সম্মলনের দ্বিতীয় ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর এসব সদস্যরা হচ্ছেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সী, আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুর সোবহান গোলাপ, ধর্ম সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুননাহার চাপা, শিল্প সম্পাদক আবদুস ছাত্তার, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া।

সাংগঠনিক সম্পাদকের আরও আটজন হলেন, আহমেদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, একেএম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, র্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
এখনও সম্পাদকমণ্ডলীর ৫টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে বন ও পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া, কৃষি ও সমবায় এবং আন্তর্জাতিক সম্পাদকের পদ রয়েছে। এছাড়া আরও দুটি উপ-সম্পাদকীয় পদও ফাঁকা রয়েছে। এগুলো হলো উপ-প্রচার ও উপ-দফতর বিষয়ক সম্পাদক।
প্রসঙ্গত, আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২৩ সদস্যের ( ২১ সদস্যের নাম ঘোষণা করা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীরও সদস্য) নাম ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বসে পরে বাকি পদগুলোতে নাম ঘোষণা করবেন বলে কাউন্সিলে জানানো হয়।
সভাপতিমণ্ডলী থেকে নূহ-উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায় এবার বাদ পড়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদকের আগের কমিটির ৩জনই স্বপদে বহাল রয়েছেন। তারা হলেন, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক। দলীয় গঠনতন্ত্র সংশোধন করে যুগ্ম সাধারণ সম্পাদকের যে একটি পদ বাড়ানো হয়েছে, তাতে স্থান পেয়েছেন বিদায়ী কমিটির কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রবিবার (২৩ অক্টোবর) বিকালে ঘোষণা করা হয় এ কমিটি।
সূত্র : বাংলাট্রিবিউন









