রাজনীতি

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দলটির উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়নের মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলটির কমিটি চূড়ান্ত করা হয়।

আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটিতে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য ও চারটি সম্পাদকমণ্ডলীর পদ ফাঁকা রাখা হয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন:

নির্বাহী কমিটির ২৮ জন সদস্যের মধ্যে রয়েছেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোঃ মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জামান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সূত্র: কালের কণ্ঠ