সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টে এসে ভরাডুবি হলেন যারা

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টে এসে ভরাডুবি হলেন যারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নির্বাচনের কয়েক মাস আগে আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টে যোগ দিয়ে চমক দেখাতে পারলেন না সাইয়িদ-রেজা-রনি। এদের মধ্যে সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির।

জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন গোলাম মাওলা রনি। তিনি পেয়েছেন মাত্র ৬ হাজার ১৭৬ ভোট। কিন্তু এই আসন থেকেই জয়ী আওয়ামী লীগের এস এম শাহাজাদা তার চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি ভোট (২ লাখ ১৫ হাজার ৫৭৯) পেয়েছেন।

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫ হাজার ১৯৭টি ভোট। এই আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ১৮৮ ভোট।

পাবনা-১ আসনেও জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকু। তিনি পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৯২ হাজার ভোট। অথচ এই আসন থেকেই সম্প্রতি আওয়ামী লীগ থেকে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া প্রার্থী আবু সাইয়িদ পেয়েছেন মাত্র ১৫ হাজার ৩৯১ ভোট যা টুকুর ১৮ ভাগের ১ ভাগ।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এর পরেই ড. কামালের দল গণফোরামে যোগ দেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। তারা দুজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপিতে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের টিকিটে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়েন।