সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী লীগ ফিরলে ভয়ংকর রূপে ফিরবে : নুরুল হক

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
আওয়ামী লীগ ফিরলে ভয়ংকর রূপে ফিরবে : নুরুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগ যদি আবার ফেরে তাহলে ভয়ংকর রূপে ফিরবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন ছিলো জালিয়াতির নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন। ২০০৮ সালেও ভারতের সাথে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধিসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ আলেমদের নানাভাবে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে। আওয়ামী লীগের হাত থেকে, রাজনীতিবিদ, শিক্ষক, আলেম, সাংবাদিক, কেউ রেহাই পায়নি। আওয়ামী লীগ যদি আবার ফিরে তাহলে ভয়ংকর রূপে ফিরবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর উচিত ছিল গণহত্যায় জড়িতদের শহীদ মিনারে ব্রাশফায়ার করে মেরে ফেলা। কারণ তারা ভয়ংকর রূপে ফেরার পাঁয়তারা করছে। ছাত্রদের উচিত ছিল, আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগবাটোয়ারা, ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক।

এমপি, মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়তো কাজের ধরন ভিন্ন। বাংলাদেশ শ্রমিক অধিকার গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত কয়েক বছর তরুণ, ছাত্র, যুব শ্রমিকরা যে ঐক্য গড়ে তুলেছিল তার ফলেই কিন্তু ২৪-এর গণ-অভ্যুত্থান। জুলাই ঘোষণাপত্রে গত ১৫ বছরে বিরোধী মতের সবার ত্যাগকে লিপিবদ্ধ করতে হবে। শুধু জুলাই গণ-অভ্যুত্থানে আহত কিংবা নিহতদের পরিবারকে নয়।

গত ১৫ বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে তাদেরকেও সহযোগিতা করতে হবে, যারা জীবন দিয়েছিল তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শতাধিক পণ্যের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে সরকার জুলুম শুরু করেছে। অনতিবিলম্বে এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে। সরকারকে বলবো, হাসিনার স্টাইল ফলো করিয়েন না, তাহলে পরিণতিও হাসিনার মত হবে। আপনারা রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের গুন্ডাদের গ্রেফতার করে দেখান।

সভা সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ। সভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, মাহফুজুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সহ সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ