সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে রয়েছে, সজাগ থাকতে হবে: ভিপি নুর

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে রয়েছে, সজাগ থাকতে হবে: ভিপি নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী স্বৈরাচারের দোসরদের অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখন গর্তে লুকিয়ে রয়েছে । আওয়ামী ফ্যাসিস্টরা এখনও ঘাপটি মেরে রয়েছে, আমাদের সজায় থাকতে হবে,কোনোভাবেই যেন তারা আর মাথা উচুঁ করে দাঁড়াতে না পারে।

ভিপি নুর বলেন, এই সরকারকে সহযোগিতা করতে হবে, যেন তারা দেশের সংস্কার কাজ ভালোভাবে করতে পারে। তবে একটি যৌক্তিক সময়ের মধ্যেই যেন নির্বাচন হয় এমন চাওয়া গণঅধিকার পরিষদেরও।

আগামী নির্বাচনে ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ প্রার্থী দিবে এবং ভোট করবে উল্লেখ করে তিনি বলেন, হাসিনার নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গড়ে ওঠা গণঅধিকার পরিষদ দেশের রাজনীতিতে এখন বড় ফ্যাক্টর।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ বির্নিমাণে গণঅধিকার পরিষদ আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর বিভাগের সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, যুব অধিকার পরিষদের সভাপতি এরশাদুল হক, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পঞ্চগড় জেলার সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক মামুন মিয়া, রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

 

সূত্র: যুগান্তর