লাইফ স্টাইল

আইডল ফোকাসের সার্টিফিকেট কোর্স অন ইভেন্ট ম্যানেজমেন্ট

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইডল ফোকাস একটি প্রফেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানবসম্পদের যথাযত উন্নয়নে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে আইডল ফোকাস।

যার প্রেক্ষিতে গত ২ বছরে প্রায় ৩ হাজারের বেশি মানুষের কাছে ক্যারিয়ার ইভেন্টের মাধ্যমে পৌঁছে দিয়েছে তাদের চিন্তা ও প্রফেশনালদের সঙ্গে কথা বলে নির্দেশনা নেবার সুযোগ।

যার সুবাদে আইডল ফোকাস তাদের ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ ও ক্যারিয়ার ইভেন্টের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে কাজ করছে। তারা নিয়ে এসেছে চমকপ্রদ একটি কোর্স। কোর্সের নাম- সার্টিফিকেট কোর্স অন ইভেন্ট ম্যানেজমেন্ট।

দেশের জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ট্রেইনারদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ দিয়ে এটি শেখানো হবে। দুই মাসের কোর্সটিতে সর্বমোট আটটি ক্লাস রয়েছে।

প্রতিটি ক্লাস দেড় ঘন্টার হলেও রয়েছে দুটো শিডিউল। একটি বৃহস্পতিবার ১১টা থেকে ১২.৩০ আরেকটি বৃহস্পতিবার ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। পুরো কোর্সটির ফি দুই হাজার ৫০০ টাকা।

ভর্তির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে বাড়ি-৪, রাস্তা-১, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০। যোগাযোগের জন্য সার্বক্ষনিক চালু রয়েছে হটলাইন ০১৮৪১১২২০০২, ০১৮৪১১২২০০৬।

এছাড়া ফেসবুকে কথা বলতে চাইলে www.facebook.com/Idolfocus/ আর ওয়েবসাইটে www.idolfocus.com এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।