আন্তর্জাতিক

আইএসের ‘যুদ্ধমন্ত্রী’ শিশানির মৃত্যু নিশ্চিত আইএসের

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা ও ‘যুদ্ধমন্ত্রী’ ওমর শিশানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংগঠনটি।

আইএসের বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি জানায়, ইরাকের দক্ষিণ মসুলের শিরকাত শহরে প্রচারাভিযানের সময় তার মৃত্যু হয়।

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শিশানি গত মার্চে নিহত হয়েছেন। পেন্টাগন জানায়, উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত হয়ে পরে ৪ মার্চ শিশানির মৃত্যু হয়েছে।

তবে পেন্টাগনের এ দাবি নাকচ করে দিয়েছে আমাক নিউজ। আমাক নিউজের ওয়েবসাইটে বলা হয়, মসুল শহর পুনরুদ্ধারে প্রচারাভিযান চালানোর সময় তার মৃত্যু হয়।

শিশানিকে আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন। শিশানির আসল নাম তারখান বাতিরাসভিলি হলেও তিনি ওমর চেচেন নামেই পরিচিত ছিলেন। আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদীর সামরিক উপদেষ্টা ছিলেন তিনি।

গত বছর শিশানির বিষয়ে তথ্য দিতে ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র:রাইজিংবিডি