বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ৯ থেকে পুরোনো সংস্করণে ফেরা যাবে না

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে দুটি নতুন ফিচার ফোন নির্মাতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

তার একটি হচ্ছে ট্রেবল, অর্থাৎ অ্যান্ড্রয়েডের মূল সিস্টেম থেকে ফোন বা ট‌্যাবলেট হার্ডওয়্যারের ড্রাইভারগুলো আলাদা করে অন্য পার্টিশনে রাখা ছাড়া উপায় নেই। এর ফলে অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট করতে চাইলে আর প্রতিটি ডিভাইসের জন্য আলাদা করে রম বা সিস্টেম তৈরি করতে হবে না, সকল ডিভাইসেই একই রম বা অপারেটিং সিস্টেম কাজ করবে। অ্যান্ড্রয়েড ওরিওতে ফিচারটি প্রথম দেয়া হলেও বাধ্যতামূলক করা হয়নি।

ওরিওতেই যুক্ত করা আরও একটি ফিচার হচ্ছে অ্যান্টি রোলব্যাক। এই নিরাপত্তা ব্যবস্থাটি অ্যান্ড্রয়েড ৯ পাই থেকে বাধ্যতামূলক। এর অর্থ, ব্যবহারকারীরা একবার তাদের ফোন আপডেট করে ফেললে আর পুরাতন সংস্করণে ফিরে যেতে পারবেন না। অ্যান্ড্রয়েড ভেরিফাইড বুট ২.০ আপডেটের ফল এই নিরাপত্তা ব্যবস্থা।

গুগলের দাবি, এর ফলে পুরাতন সংস্করণের জনপ্রিয়তা কমবে। আর নিরাপত্তা হবে আরও জোরদার। ব্যবহারকারীরা হয়তো আপডেট করার পর পুরাতন অ্যান্ড্রয়েড সংস্করণ আবার ইন্সটল করতে পারবেন কিন্তু ফোন আর বুট হবে না।

ফিচারটি পিক্সেল ও এসেনশিয়াল ফোনের পাশাপাশি শাওমি রেডমি সিরিজের কিছু ডিভাইসে এর মধ্যেই যুক্ত করা হয়েছে।