সিল্কসিটিনিউজ ডেস্ক:
একশো তেরো বছর ধরে পুরুষ নেতৃত্বের ইতিহাস বদলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন সুসান কিফেল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রধান বিচারপতি রবার্ট ফ্রেঞ্চ অবসর গ্রহণ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন সুসান।
দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, “সুসানের গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে”।
সূত্র: বাংলা নিউজ










