সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

অশ্বিনের দ্রুততম ‘২৫০’

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অশ্বিনের দ্রুততম ‘২৫০’

সিল্কসিটিনিউজ ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড করেই যাচ্ছে স্বাগতিক ভারত। হায়দরাবাদে চতুর্থ দিনে তেমনই আরেকটি রেকর্ড করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দ্রুতগতিতে ২৫০ উইকেট শিকার করেছেন ভারতীয় এই তারকা। মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে সেঞ্চুরিয়ান মুশফিকের উইকটটি নিয়েই এই মাইলফলকে পৌঁছান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই অলরাউন্ডার।

তার আগে ৪৮ টেস্ট খেলে এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলি। সেটা করেছিলেন ১৯৮১ সালে ভারতের বিপক্ষেই। এবার সেই লিলিকেই পেছনে ফেললেন অশ্বিন। এই মাইল ফলকে পৌঁছাতে অশ্বিনকে খেলতে হয়েছে ৪৫টি টেস্ট। ৪৯ টেস্টে ২৫০ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

অশ্বিন এই টেস্টে ২৮.৫ ওভার বল করে ৯৮ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

সূত্র:বাংলা ট্রিবিউন