সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

অভিযোগকারী নারীদের বিরুদ্ধে মামলা করব : ট্রাম্প

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
অভিযোগকারী নারীদের বিরুদ্ধে মামলা করব : ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব নারী তাঁর বিরুদ্ধে যৌন

হয়রানির মিথ্যা অভিযোগ এনেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গেট্টিসবার্গ এলাকায় আয়োজিত সমাবেশে এ কথা বলেন রিপাবলিকান দল মনোনীত প্রার্থী।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার জনসংযোগকে বাধাগ্রস্ত করতে প্রত্যেক নারী মিথ্যা বলেছে। তা (যৌন হয়রানির অভিযোগ) পুরোপুরি বানোয়াট। ওই ধরনের ঘটনা কখনো ঘটেনি। নির্বাচন সম্পন্ন হলে এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে মামলা করা হবে।’

ট্রাম্প বলেন, ‘ফোনে একটু কথা বললেই বড় খবর হয়ে প্রকাশ করা হয়েছে। আর এ ক্ষেত্রে কোনো বস্তুগত ভিত্তি আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে না।’

গত দুই সপ্তাহে অন্তত ১০ জন নারী অভিযোগ করেছেন যে, ট্রাম্প তাঁদের শরীরে অসৌজন্যমূলকভাবে হাত দিয়েছেন।

২০০৫ সালের একটি ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পর থেকে ওই নারীরা এ ধরনের অভিযোগ আনেন।

সূত্র : এনটিভি