সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের জেল

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের জেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চেক জালিয়াতির মামলায় জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ পলাতক ছিলেন।

এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন। তবে রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলায় এজাহার থেকে জানা গেছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও সেটি প্রত্যাখ্যাত হয়। এ বিষয়ে উপযুক্ত সমঝোতা না পেয়েই এই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন মোশাররফ হোসেন সুমন।

আহমেদ শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি খোলা পাওয়া যায়। তবে কোনো সাড়া মেলেনি। খোঁজ নিয়ে জানা গেল, শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি আহমেদ শরীফ্।