সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

অবৈধ সিম বি‌ক্রি : গ্রামীণফোন কর্মকর্তাসহ আটক ২

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
অবৈধ সিম বি‌ক্রি : গ্রামীণফোন কর্মকর্তাসহ আটক ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমানসহ প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের আটক করে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ সিম উদ্ধার করা হয়।

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।