জাতীয়

‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে টানা ১১১ ঘণ্টার অভিযান সমাপ্ত হলো। ভবনটি পুলিশের তত্বাবধানে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাতে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এক ব্রিফিংয়ে এই অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার কথা জানান সেনা গোয়েন্দা পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

ফখরুল আহসান বলেন, ওই ভবনে দুজনের শরীরে সুইসাইডাল ভেস্টের বিষ্ফোরণ ঘটানো হয়েছে। ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সিলেটের আতিয়া ভবনটি এখনও নিরাপদ নয়। সেখানে বিষ্ফোরক থাকতে পারে। সেখানে আরও তল্লাসি চালানো হবে। অভিযানের কারণে ভবনটি নড়বড়ে হয়ে গেছে। সূত্র: কালের কণ্ঠ