সিল্কসিটিনিউজ ডেস্ক:
মহারাষ্ট্রে ভিওয়ন্ডির খাড়িপাড় থেকে এক নাবালিকাকে অপহরণ করে তাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, খাড়িপাড়ের বাসিন্দা ২০ বছরের এই অভিযুক্ত তারই এক পরিচিতের বাড়িতে যাতায়াতের সুবাদে ওই নাবালিকাকে চিনত৷ কয়েকদিন আগে নির্যাতিতা সেলাইয়ের জিনিস নিতে অর্কমরোড যায়, রাস্তাতেই ওই অভিযুক্ত নাবালিকাকে অটো-রিক্সাতে বসায় এবং তারপর ভান্ডারি কম্পাউন্ড এলাকায় নিয়ে যায়৷ সেখানে একটি ঘরে তাকে বন্ধ করে টানা দু’দিন ধর্ষণ করে৷ এই ঘটনা যাতে প্রকাশ্যে না আসে সেইজন্য নির্যাতিতাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় তাকে৷

এই ঘটনায় নিজামপুর পুলিশ আইপিসি ৩৬৩, ৩৭৬ এবং পকসো ছারার ৪, ৮, ১২-এর ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে৷
অন্যদিকে, লখনউয়ে ৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করল তার পরিচিত এক ব্যক্তি৷ বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান দেখতেই বাড়ির বাইরে বেরিয়েছিল ওই নাবালিকা৷ চিলিহিয়া পুলিশ স্টেশনের কাছেই জায়গাটি৷ আর নাবালিকাকে একা পেয়েই ধর্ষণ করে এক ব্যক্তি৷
জানা গিয়েছে, এই ব্যক্তি নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা৷ সমগ্র ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ক্ষোভে ফুঁসছে জনসাধারণ৷কলকাতা 24










