বিনোদন

অপমানিত অমৃতা

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের মা হওয়া নিয়ে অনেক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি সকল জল্পনার অবসান ঘটিয়ে সাইফ জানান আগামী ডিসেম্বরেই মা হচ্ছেন কারিনা।

কারিনার মা হওয়ার খবরে খুশির আমেজ বিরাজ করছে পাতৌদি পরিবারে। এ খবরে খুশি কারিনা ভক্তরাও।

এদিকে বেবোর মা হওয়ার খবরে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের প্রতিক্রিয়া কী এ নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে অপমানিত বোধ করেন অমৃতা। এছাড়া ভীষণ ক্ষীপ্ত হন তিনি।

কারিনার মা হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে অমৃতা বলেন, ‘আপনাদের এত সাহস কীভাবে হয় যে, কোনো ব্যক্তিকে ডেকে এনে এ সমস্ত প্রশ্ন করার? কে আপনি? এরপর কখনো আমাকে ডাকবেন না।’

 

২০০৪ সালে অমৃতার সঙ্গে ছাড়াছাড়ি হয় সাইফের। এরপর ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন পাতৌদি ছোট নবাব। সাইফ-অমৃতা দম্পতির দুই সন্তান সারা এবং ইব্রাহিম। তাদের সঙ্গে কারিনার বেশ ভালোই সম্পর্ক।

সূত্র:রাইজিংবিডি