সিল্কসিটিনিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবামূল্য পরিশোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডহোল্ডারদের অনির্ভরযোগ্য ও অসাধু বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা না কেনার পরামর্শ দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য ও সেবা ব্যতীত বৈধ যেকোনো পণ্য ও সেবা ক্রয়ে (অনলাইনে ডিজিটাল মার্কেটিং/বিজ্ঞাপন ব্যয়সহ) অনুমোদিত লেনদেন হিসেবে বিবেচিত হবে।










