সদ্য প্রকাশিত
বিচিত্র

অটোরিকশার মধ্যে সন্তান প্রসব করলেন নারী

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
অটোরিকশার মধ্যে সন্তান প্রসব করলেন নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি হতে না পেরে অটো রিক্সার মধ্যেই সন্তানের জন্ম দিলেন ২৮ বছরের এক মহিলা। ঘটনা উত্তরপ্রদেশের মীরাটের। যদিও লালা রাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজ এই অভিযোগ অস্বীকার করেছে।

মীরাটের কাশীরাম রেসিডেনশিয়াল কলোনির বাসিন্দা সুমন গর্ভবতী ছিলেন। মঙ্গলবার থেকে প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর পরিবার অ্যাম্বুল্যান্সকে খবর দেয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা মেলেনি অ্যাম্বুল্যান্সের। কিন্তু এদিকে যন্ত্রণা বাড়তে থাকে সুমনের। তখন তাঁর দেওর সুরেশ একটি টোটো রিক্সাতে করেই হাসপাতালে নিয়ে যান তাঁকে।

হাসপাতালে গিয়ে সুমনকে ভর্তি করানোর জন্য ছুটোছুটি করেন সুরেশ। এদিকে বাড়তে থাকে প্রসব যন্ত্রণা। শেষমেশ অটো রিক্সার মধ্যেই সন্তানের জন্ম দেন সুমন। সুমনের সঙ্গেই এক মহিলা অটো রিক্সা করে হাসপাতালে যান। সেই মহিলাই সন্তান ডেলিভারিতে সাহায্য করেন। এমনটাই জানিয়েছেন সুরেশ।

প্রসব বেদনা ওঠার সময়ে হাসপাতালে কারোর দেখা না মিললেও,  সন্তান জন্মানোর পরে হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অজিত চৌধুরী ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং তখন সুমনকে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি করা হয়।

অন্যদিকে অজিত চৌধুরী ঘটনার কথা স্বীকার করেননি। তিনি জানিয়েছেন, হাসপাতালের কোনও কর্মী যদি ওই মহিলাকে দেখেও ভর্তি নিয়ে না থাকেন, তা হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।