নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বিলশিমলা গাইড হাউজে অগ্নি-নির্বাপন, উদ্ধার, আহতদের সেবা ও প্রাথমিক চিকিৎসা কোর্স সম্পন্ন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বিলশিমলা গাইড হাউজের কার্যালয়ে এর আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গার্ল গাইডস্ এর আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার জাহানারা বেগম, আঞ্চলিক সেক্রেটারী মমতাজ জাহান বেগম, আঞ্চলিক ট্রেজারার দেওয়ান রোকেয়া বেগম, জেলা কমিশনার মাহমুদা বানু , ও রেঞ্চার গাইডার কিবরিয়া আকতার বানু,
এ ট্রেনিং কোর্সে সম্পন্ন করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আহসানুল কবির ও তার দল।
এর আগে গত ২২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২ দিনব্যাপি এ কোর্সে রাজশাহীর বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে প্রায় ১০০ জন বেঞ্জার মেয়ে অংশ গ্রহণ করেন।
স/আ










