সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

‘বিসিবি সভাপতি হলেন তামিম’ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
‘বিসিবি সভাপতি হলেন তামিম’ ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘বিসিবি সভাপতি হয়ে গেলেন তামিম ইকবাল’ — এমন একটি ফটোকার্ড গত ১ এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলাদেশে।

তিনটি খেলা বিষয়ক ফেসবুক পেজ থেকে দাবি করা হয় যে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির সভাপতি হয়েছেন। একটি পেজ থেকে এই দাবি করলে বিষয়টি স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দেওয়া যেত। কিন্তু একই সঙ্গে একাধিক পেজে যখন একই তথ্য ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনেও বিষয়টি নাড়া না দিয়ে পারে না।

সেসব পোস্ট ঘুরে দেখা গেছে, ৪০ হাজারের কাছাকাছি রিঅ্যাকশন পড়েছে, শেয়ারও হয়েছে, মন্তব্যও এসেছে হাজারের কাছাকাছি। সেসব মন্তব্য দেখে বুঝা গেছে, অধিকাংশই বিষয়টি বিশ্বাস করে ফেলেছেন।

ফ্যাক্টচেক
তবে বিষয়টি যে অসত্য, তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এ বিষয়ে বিসিবির ওয়েবসাইটও কিছু জানায়নি, সেখানে দেখা যাচ্ছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই আছে। শেষ এক সপ্তাহে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে তাকে পদ হারাতে হয়। এবং ফাঁকা পদে কোনোভাবে তামিম ইকবাল বসতে পারেন।

তিনটি পেজ এই তথ্য ছড়িয়েছিল, তারা নিজেরাও ঘরে স্বীকার করেছেন যে এগুলো এপ্রিল ফুলের রসিকতা। এখানেই শেষ নয়, একইভাবে, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং মোহাম্মদ মিঠুন বিসিবির সহ-সভাপতি হয়েছেন বলেও গুজব রটানো হয়, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

মূলত এপ্রিল ফুলের মজার ছলে তৈরি এই পোস্টগুলো যথেষ্ট যাচাই না করেই অনেক ব্যবহারকারী সত্য বলে মেনে নেন এবং বিভ্রান্তিতে পড়েন।

 

সূত্র: যুগান্তর