সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

মেহেরপুরে ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
মেহেরপুরে ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুর-মুজিবনগর সড়কের সড়ক ও জনপথ বিভাগের সামনে সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (৩০) নামের এক গার্মেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন কবির (৪০) নামে আরো একজন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহরের বোসপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।

তিনি কুমারখালী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ছিলেন। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে নিয়ে মুজিবনগর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন ইমন ও হুমায়ুন কবির। পথে কোটপাড়া এলাকায় একটি গমবোঝাই ইজি বাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে সড়কে গম ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর তাদের ওপর উঠে গেলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত হুমায়ুন কবির হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।