সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিকের কাজ করার সময় মাদক কারবারিদের আক্রমণে ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের স্বেচ্ছাসেবীরা টঙ্গী বাজার এলাকায় ট্রাফিকের কাজ করছিল। এসময় মহাসড়কের পাশে থাকা মাদকাসক্ত ও মাদক কারবারি দেখে স্বেচ্ছাসেবীরা প্রতিবাদ করেন। এতে মাদকাসক্তরা সংঘবদ্ধ হয়ে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের স্বেচ্ছাসেবীদের উপর আক্রমণ করলে অন্তত ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢামেক হাসপাতাল ও আরো ২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, মহাসড়কে ট্রাফিকের কাজ করার সময় গাঁজাখোরদের আক্রমণে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের ৬/৭ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।