সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ব্রাজিল ও বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ব্রাজিল ও বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চোটের ধাক্কায় বড় বিপাকে পড়েছে ব্রাজিল ও বার্সেলোনা। তারকা উইঙ্গার রাফিনিয়া ইনজুরির কারণে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

বার্সেলোনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাফিনিয়া। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে যৌথভাবে করা পরীক্ষায় এই চোট নিশ্চিত হয়েছে।

গত বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধেই অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া এবং বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাফিনিয়া দ্রুত বার্সেলোনায় ফিরে আসছে এবং ক্লাবের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হবে।’

এই চোটের ফলে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়াকে পাচ্ছে না বার্সেলোনা।

লা লিগার শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের সামনেও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। বিশ্বকাপের প্রস্তুতির সময়ে দলের অন্যতম ভরসার খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে পরিকল্পনায় প্রভাব ফেলবে।

সব মিলিয়ে, রাফিনিয়ার এই ইনজুরি ব্রাজিল ও বার্সেলোনা—দুই দলের জন্যই বড় দুঃসংবাদ হয়ে এসেছে।

 

 

সূত্র: কালের কণ্ঠ