সিল্কসিটিনিউজ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন, কালিহাতীর ইব্রাহিমাবাদ রেল স্টেশনের একজন কর্মকর্তা।

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা গাইবান্ধার বাসিন্দা।
“কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় রেল লাইন আর বাস লাইন(সড়ক) পাশাপাশি। সড়কে যানজটের কারণে তারা হয়তো বাস থেকে নেমে রেললাইনে এসে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়েন তারা,” বলেন রেলওয়ের ওই কর্মকর্তা।
ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন রেজাউল করিম।
সূত্র: বিবিসি বাংলা









