সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৬১ মিনিট পড়া
তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইরানের জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেও নিজেদের পারফরম্যান্সে মনোযোগ ধরে রাখতে তুরস্কের দক্ষিণাঞ্চলে ক্যাম্প করেছে দলটি।

ভূমধ্যসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা বেলেক, যা আনতালিয়া শহরের কাছে অবস্থিত, সেখানে অনুশীলন করছে ইরান দল। গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি ক্যাম্পে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য গণমাধ্যমের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত বিষয়ও গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ক্যাম্প চলাকালীন সময়েই দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান।

আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে তারা মুখোমুখি হবে নাইজেরিয়া ও কোস্টারিকার। মূলত জর্ডানে ম্যাচগুলো আয়োজনের কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তা তুরস্কে সরিয়ে নেওয়া হয়েছে।
দলের খেলোয়াড়দের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সূর্যোজ্জ্বল আবহাওয়ায় তারা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি সতীর্থদের সঙ্গে হালকা মজাও করছেন।