সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৬২ মিনিট পড়া
পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে করাচি কিংস। ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রিজা হেনড্রিকসকে।

হেনড্রিকসের জন্য এটি পিএসএলে দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২৪ মৌসুমে তিনি মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন। ওই আসরে আট ইনিংসে ৪৩.৪২ গড়ে ও ১৩৪.৫১ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেন এই টপ-অর্ডার ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৯৬ ম্যাচ খেলে ৬৪টি অর্ধশতক ও ৫টি শতক করেছেন তিনি, যা তার অভিজ্ঞতার প্রমাণ।

হেনড্রিকসের জন্য এটি পিএসএলে দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২৪ মৌসুমে তিনি মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন। ওই আসরে আট ইনিংসে ৪৩.৪২ গড়ে ও ১৩৪.৫১ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেন এই টপ-অর্ডার ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৯৬ ম্যাচ খেলে ৬৪টি অর্ধশতক ও ৫টি শতক করেছেন তিনি, যা তার অভিজ্ঞতার প্রমাণ।

হেনড্রিকস যোগ দেওয়ায় করাচি কিংসের বিদেশি খেলোয়াড়দের তালিকা আরও সমৃদ্ধ হয়েছে। দলে আগে থেকেই রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, লেগস্পিনার অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিম।

গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল করাচি কিংস, যা ছিল ২০২১ সালের পর তাদের প্রথম প্লে-অফে ওঠা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

পিএসএল ২০২৬-এ করাচি কিংস তাদের অভিযান শুরু করবে ২৭ মার্চ, গত আসরের রানার্স-আপ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন