সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বাটি চালেও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। ১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে তাদের আমও গেছে ছালাও গেছে। এবারে ভুল করলে বিএনপি নামের দলটি খুঁজে পাওয়া যাবে না। তারা তা বুঝতে পেরেছে আওয়ামী লীগ সব দলকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়।
তবে বিএনপি নির্বাচনে না আসলে কিছুই বলার নেই, জনগন সাথে থাকলে সংবিধান অনুযায়ী ১৯ সালের আগে শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। অন্য কোনো ভাবে নির্বাচনের প্রশ্নই উঠে না। আমেরিকা ফ্রান্স ইউরোপ এবং লন্ডনে যে ভাবে নির্বাচন হয়, ভারতে যেভাবে নির্বাচন হয়েছে, একই ভাবে বাংলাদেশে নির্বাচন হবে।

তিনি আরও বলেছেন, খেলা হবে মাঠে। আমাদের জার্সি হবে নৌকা, শ্লোগান থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, রেফারি হবে নির্বাচন কমিশন। বিএনপির শ্লোগান আমরা জানি। গোপনে গোপনে তাদের শ্লোগান হবে পাকিস্তান।
দিনাজপুর মেডিক্যাল কলেজের পরিবর্তিত নামকরন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল নাম ফলক উম্মোচন শেষে তিনি সূধী সামবেশে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে হাসপাতালে নব নির্মিত ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জামাল মহিউদ্দিন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, হাসপাতালের পরিচালক ডাঃ সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কামরুল আহসানসহ অন্যান্যরা।
সূত্র: কালের কন্ঠ










