সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ব্রাজিলের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ নিজেই এই তথ্য জানিয়েছেন।

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে দায়িত্ব নেন। আনচেলত্তির সাথে ব্রাজিলের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

তিনি আগেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পুরো চার বছরের বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে থাকতে চান।
সোমবার আনচেলত্তি বলেন, চুক্তি বাড়ানো নিয়ে তার বা সিবিএফ’র কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ‘যখন দুই পক্ষই সম্পর্ক চালিয়ে যেতে চায়, তখন কোনো সমস্যা থাকে না।’

দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন।

দায়িত্ব নেওয়ার পরপরই ব্রাজিলকে দ্রুত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্ব সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত তার অধীনে সেলেসাওরা ১৪টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।
রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপের আগে বা পরে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করব।’

এসি মিলান, রিয়াল মাদ্রিদ, পিএসজিসহ ভিভিন্ন দলের দায়িত্ব সামলানো এই কোচ মজা করে বলেন, ‘চুক্তি দ্রুত বাড়ানোই ভালো।

’
এ সময় তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বাড়ালে খরচ কম হবে, পরে করলে বেশি হবে। আমি খুব আত্মবিশ্বাসী।’