সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

কাবুলে পাকিস্তানের বিমান হামলা : ক্ষোভ জানিয়ে যা বললেন গজনাফর

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
কাবুলে পাকিস্তানের বিমান হামলা : ক্ষোভ জানিয়ে যা বললেন গজনাফর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুনর্বাসনকেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগান স্পিনার আল্লাহ গজনাফর। এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলাটি একটি মাদকাসক্তি পুনর্বাসন হাসপাতালের ওপর চালানো হয়, যেখানে প্রায় ২ হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল।

আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হামলায় হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গজনাফর বলেন,
‘ওই জায়গার মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থও নেই। আর এখন সেই জায়গাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরো বলেন, ‘তারা কী প্রমাণ করতে চাইছে বুঝতে পারছি না। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আফগানিস্তান মেনে নেবে না।

’
আফগানিস্তানের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্কবার্তাও দেন এই তরুণ ক্রিকেটার। তার ভাষায়,
‘সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে তা পাকিস্তানের জন্য ভালো হবে না।’

২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে যাওয়া গজনাফর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এই সংকট নিরসনে এগিয়ে আসার জন্য। তিনি ভারতকে আফগানিস্তানের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই, যেন এমন ঘটনা আর না ঘটে।

শুধু ভারত নয়, বিশ্বের সব দেশের কাছেই আমাদের আহ্বান— এ ধরনের সংঘাত কারো জন্যই ভালো নয়।’