সিল্কসিটিনিউজ ডেস্ক :
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গানচিত্রেও মডেল হচ্ছেন গত বছর থেকে। গত বছর জিনিয়া জাফরিন লুইপার ‘চুরি ছম ছম বাজে’ গানে হাজির হয়ে চমকে দিয়েছিলেন তিনি। এরই মধ্যে গানটির প্রায় তিন কোটি ভিউ হয়েছে ইউটিউবে। এবার নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন চমক।
‘একটি প্রেমের গল্প’ শিরোনামের গানটি গেয়েছেন দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। কথা, সুর ও সংগীত করেছেন আভ্রাল সাহির। গানচিত্রটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। চমকের সঙ্গে গানটিতে আরো মডেল হয়েছেন চলচ্চিত্র অভিনেতা জিয়াউল রোশান।

এর আগেও শেইখ লিমনের গাওয়া ‘স্বর্গ’ নামের একটি গানে মডেল হয়েছিলেন চমক। সেটিও নির্মাণ করেছিলেন মাহিন। চমক বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এই টাইপের চরিত্র আগে কখনো করা হয়নি, যেটা দেখলে দর্শকরা বুঝবে।
পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস, আপনাদেরও সবার ভালো লাগবে এবং সবার মনে দাগ কেটে যাবে।’
কণ্ঠশিল্পী কণার ভাষ্যমতে, ‘গানটির অংশ হতে পেরে ভালো লাগছে এবং আভ্রাল সাহির গানটি দারুণ বানিয়েছেন। আশা করছি, গানটি সবার হৃদয়ে দোলা দেবে।’ ঈদের দিন সন্ধ্যায় গানটি প্রকাশিত হবে ইউটিউবে।









