সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মতামত

রাজশাহী বিএনপির শুভবুদ্ধির উদয় হোক

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
রাজশাহী বিএনপির শুভবুদ্ধির উদয় হোক

 

রফিকুল ইসলাম রফিক

প্রায় ২০ বছর পরে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে রাজশাহীবাসী। দলমত নির্বিশেষে এটি নিঃসন্দেহে রাজশাহীর জন্য গর্বের বিষয়। তার চেয়ে বড় আনন্দের বিষয় হওয়ার কথা ছিলো এখানকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কাছে।

কিন্তু মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ার পরেও রাজশাহী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে অনেকটায় যেন ভাবলেশহীন অবস্থা দেখা গেছে। রাজশাহীর সন্তান হিসেবে মিজানুর রহমান মিনুর সম্মানে তারা কোনো ধরনের আয়োজন করতে পারলো না-এটি ভাবা যায়!
এমনকি রাজশাহীতে বিএনপি থেকে নির্বাচিত অপর তিনজন এমপির মধ্যে শফিকুল হক মিলন ছাড়া বাকি দুজন এমপিও মন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে সাক্ষাত করতে এসেছেন বলে জানা নাই।

একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এ বিষয়গুলো খারাপ লেগেছে।

আশাকরি, রাজশাহী বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং মিনু ভাইকে একটা সম্মাননা তারা দিবেন। এটি তার প্রাপ্য। মিজানুর রহমান মিনু ভাই মন্ত্রী হওয়ার পরে রাজশাহীতে এলেই নিজ উদ্যোগেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এটিও নিঃসন্দেহে রাজশাহীবাসীর জন্য বড় পাওয়া।

 

সাংবাদিক ও কলামিস্ট