সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

নিউজ ডেস্ক১২ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বর্ষসেরা বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরে দুর্বার রাজশাহীর হয়ে এক ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় উইকেটগুলো নেন তাসকিন আহমেদ।

তারই স্বীকৃতিস্বরূপ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০২৫ সালের টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিংয়ের জন্য নাম ঘোষণা করেছে তাসকিন আহমেদের। বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের নাম ঘোষণা করেছে ওয়েবসাইটটি।

গত বছর ২ জানুয়ারি মিরপুর শেরেবাংলায় হওয়া ম্যাচে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে সেদিন টি-টোয়েন্টিতে ৭ উইকেট পান তিনি।

এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন। অ্যাকারম্যানের পর ২০২৩ সালে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস চীনের বিপক্ষে ৮ রানে পান ৭ উইকেট।

বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার হিসেবে সেই স্পেলকে ২০২৫ সালের সেরা বোলিংয়ের জন্য ‘মেন্স টি-টোয়েন্টি লিগস বোলিং’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন তাসকিন।

প্রায় ২০টি ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরাদের সেরার অ্যাওয়ার্ড দিচ্ছে ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তাসকিন আহমেদ।