সিল্কসিটিনিউজ ডেস্ক :
এন্ডোস্কোপ ও রোজা
এন্ডোস্কোপ হল একটি চিকন পাইপ, যার মাথায় ছোট বাল্ব বা লেন্স থাকে, যা পাকস্থলির ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়।

এন্ডোস্কোপ শুধু পর্যবেক্ষণের জন্য ব্যবহার করলে রোজা ভাঙে না, কারণ কোনো খাদ্য, ওষুধ বা তরল শরীরে প্রবেশ করছে না।
যদি পানি/ওষুধ ঢোকানো হয়
যদি এই নলের মাধ্যমে কোনো ওষুধ, পানি বা তরল পদার্থ সরাসরি পাকস্থলিতে পৌঁছে দেওয়া হয়, তাহলে রোজা ভেঙে যাবে। কারণ এ ধরনের পদার্থ পাকস্থলিতে প্রবেশ করলে রোজার শর্ত ভঙ্গ হয়।
কাজেই বোঝা গেল যে, এন্ডোসকপ করার সময় কোনো মেডিসিন প্রয়োগ না করে যদি কেবল পর্যবেক্ষণ করা হয় রোজা ভাঙবে না, কিন্তু যদি মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে রোজা ভাঙবে ।
ফিকহি রেফারেন্স : আল-বাহরুর রায়েক ২/৪৮৭, আল-মুহিতুল বোরহানি ৩/৩৪৮, জাদিদ ফিকহি মাসায়েল ১/১২৬









