সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের চলতি বছরের খেলা। মোহাম্মদ আশরাফুল নজর রাখছেন হোম সিরিজের ম্যাচগুলোতেই। যে কারণে পাকিস্তানকে হারাতে চান এই সিরিজের সবকটি ম্যাচেই।

আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘২-১ কেন চাইব? অবশ্যই চাইব ৩-০। যদি এই ব্যবধানে জিতি আমাদেরই তো লাভ। যখনই বিদেশ সফরে যাবে যেমন দক্ষিণ আফ্রিকা ওসব কন্ডিশন সহজ হবে না। দেশে চেষ্টা করব সব ম্যাচ যেন জিততে পারি।’

ঘরের মাঠে হলেও বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়েই খেলতে চায় জানিয়ে আশরাফুল বলেন, ‘পাকিস্তান দলে যাদের সুযোগ দেওয়া হয়েছে ওদের জন্য সুযোগ। আমরা আমাদের সেরাটা খেলার কথা নিয়েই ভাবছি। অনেকদিন পর ওয়ানডে খেলছি। গত এক-দেড় বছর টি-২০ ও টেস্টের মধ্যে ছিলাম, অনেক দিন পরপর ওয়ানডে হতো। বিসিএলের ৪ ম্যাচ আর প্র্যাকটিস ম্যাচ প্লেয়ারদের সহায়তা করবে এই সিরিজে।’

সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটাররা ফর্মে আছেন বলে মনে করেন আশরাফুল, ‘এটা একটা পজিটিভ দিক। যাদেরই সুযোগ দেওয়া হয়েছে সবাই ভালো ফর্মে আছে। এটা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন-হেড কোচ ভালো বলতে পারবেন। ব্যাটিং কোচ হিসেবে ভালো লাগছে প্রত্যেক প্লেয়ার ভালো ফর্মে আছে। সৌম্যর বিসিএল যদিও ভালো হয়নি তবে সর্বশেষ সিরিজ ৩ ম্যাচের একটা ৪৫, একটা ৯১ করেছে। বিপিএলেও কিছু ম্যাচে চমৎকার করেছে। আফিফও ছন্দে আছে, সেটেল হলে দলেরই ভালো। প্রত্যেকে রানে আছে এটা পজিটিভ দিক।’