সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

৮৯৯তম গোল মেসির, কোন দলের হয়ে কত

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
৮৯৯তম গোল মেসির, কোন দলের হয়ে কত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফুটবল ইতিহাসে আরেকটি মাইলফলকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৮৯৯তম গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

শনিবারের ম্যাচে ইন্টার মায়ামি ২–১ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি।

সতীর্থ মাতেও সিলভেত্তির পাস ধরে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান তিনি।
এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯। অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে দাঁড়িয়ে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

মেসি তার ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন বার্সেলোনায়, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। এরপর পিএসজির হয়ে করেছেন ৩২ গোল এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রয়েছে আরো ১১৫টি গোল।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের দুর্দান্ত শটে লিড নেয় দলটি।

এরপর ১০ মিনিট পর মেসির গোল ব্যবধান দ্বিগুণ করে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে তাই বারিবোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

এখন ফুটবল বিশ্বের নজর মেসির দিকে—কারণ তার পরের গোলই হতে পারে ক্যারিয়ারের ঐতিহাসিক ৯০০তম গোল।