সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আমিরকে ‘ভুয়া বাবা’ বললেন সিধু

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৬২ মিনিট পড়া
আমিরকে ‘ভুয়া বাবা’ বললেন সিধু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের সাবেক ক্রিকেটার নবজিৎ সিং সিধু ভারতের জয়ে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের ওপর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আমিরের ভবিষ্যদ্বাণীকে কড়া ভাষায় সমালোচনা করেন সিধু।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত সাত রানে হারায় ইংল্যান্ডকে। এই জয়ের ফলে ৮ মার্চ ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।

ম্যাচের পর সিধু বলেন, ‘অনেকেরই ভুয়া ভবিষ্যদ্বাণী করার অভ্যাস আছে। ঠিক হলে তারা বলে তীর ছুড়েছি, আর ভুল হলে বলে এটা তো শুধু অনুমান ছিল। তারা সব সময় জ্ঞানী বাবার মতো আচরণ করে।’

তিনি আরো যোগ করেন, ‘এরা আসলে ভুয়া বাবা।

তারা বলেছিল ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। বলেছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে। কিন্তু সঞ্জু স্যামসনের আগমনে সেই দুই দলই বিদায় নিয়েছে। আবার বলেছিল ইংল্যান্ড ভারতকে হারাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেছে ইংল্যান্ডই।

’
এর আগে আমির মন্তব্য করেছিলেন যে ভারত সেমিফাইনালে উঠতে হিমশিম খাবে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড ভারতের বিপক্ষে সহজেই জিতবে।

তবে ভারতের জয়ের পর আমির বলেন, ইংল্যান্ড ম্যাচটি হেরেছে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের কারণে। তার মতে, ‘ভারত ভালো খেলেছে এবং তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে ইংল্যান্ড একটি ক্যাচ ফেলেছে। ফর্মে থাকা ব্যাটারকে জীবন দিলে ম্যাচ জেতা কঠিন।

ব্রুক যদি স্যামসনের ক্যাচটি ধরতে পারত, তাহলে ইংল্যান্ড ১৯তম ওভারেই ম্যাচ জিতে যেত।’