সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বাবা হারালেন লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
বাবা হারালেন লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার বাবা জ্যেষ্ঠ আইনজীবী কেশেমা সাঙ্গাকারা মারা গেছেন। পরিবারের বরাতে কেশেমার মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যার।

শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের একজন সম্মানিত আইনজীবী ও অ্যাটর্নি ছিলেন কেশেমা সাঙ্গাকারা। দেশেটির আইন অঙ্গন ও স্থানীয় সমাজে তিনি ছিলেন সুপরিচিত।

নিউজওয়্যারের খবরে বলা হয়েছে, কেশেমা সাঙ্গাকারা তার স্ত্রী কুমারী, চার সন্তান থুশারি, ভেমিন্দ্র, সারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা, পূত্রবধূ-জামাতা এবং নাতি-নাতনিদের রেখে গেছেন।

স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেশেমার মরদেহ ক্যান্ডির নিজ বাসভবনে রাখা হবে। শোকের এই সময়ে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

আগামীকাল বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কেশেমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাবা কেশেমা সাঙ্গাকারাই কুমার সাঙ্গাকারার প্রথম কোচ ছিলেন। ক্যারিয়ারজুড়ে তার সবচেয়ে কঠোর সমালোচকও ছিলেন বাবা। কেশেমা প্রায়ই তার ছেলের কৌশলগত নানা খুঁত ধরতেন। এমনকি একবার ডাবল সেঞ্চুরি করা পরও বাবার বকুনি হজম করার কথা জানিয়েছিলেন সাঙ্গাকারা।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ও শ্রীলঙ্কার ইতিহাসের শীর্ষ রান সংগ্রাহক (২৮০১৬) কুমার সাঙ্গাকারা ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন। আর সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন ২০২০ সালে।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর থেকে ক্রিকেটের সঙ্গেই আছেন সাঙ্গাকারা। কখনো কোচ ও ক্রিকেট পরিচালক, কখনো বিশ্লেষক আবার কখনো তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।