সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আবেগ আর পেশাদারির সন্ধিক্ষণে মাইকেল ক্যারিক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
আবেগ আর পেশাদারির সন্ধিক্ষণে মাইকেল ক্যারিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাইকেল ক্যারিক ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে বুধবার রাতে মুখোমুখি হবেন তার শৈশবের প্রিয় ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের। এই ম্যাচ নিয়ে ক্যারিক জানিয়েছেন তার আবেগের কথা।

শৈশবের শহরে ফেরা সবসময়ই বিশেষ কিছু। আর সেটি যদি হয় দায়িত্বের ভার কাঁধে নিয়ে, তাহলে আবেগের মাত্রা আরো বেড়ে যায়।

মাইকেল ক্যারিকের ক্ষেত্রেও ঠিক সেটাই হতে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে তিনি প্রথমবারের মতো ফিরছেন নিজের শহর নিউক্যাসলে, যেখানে অপেক্ষা করছে তার শৈশবের প্রিয় ক্লাব নিউক্যাসল এবং তাদের ঐতিহ্যবাহী মাঠ এসটি জেমস পার্ক।
ক্যারিকের ফুটবল জীবনের শুরুই হয়েছিল নিউক্যাসলের বিখ্যাত ওয়ালসেন্ড বয়েজ ক্লাবে। যেখান থেকেই উঠে এসেছেন এলান শেরার, পেটার বার্ডসলি ও স্টিভ ব্রাউচের মতো কিংবদন্তিরা।

এই ক্লাবই ক্যারিকের শৈশবকে গড়ে দিয়েছে, আর সেই কৃতজ্ঞতা থেকেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ক্লাবের উন্নয়নেও অবদান রেখেছেন।
তবে শৈশবের ক্লাব হলেও নিউক্যাসলে খেলার সুযোগ হয়নি ক্যারিকের। আরো ভালো কিছুর খোঁজে তিনি যোগ দেন ওয়েস্টহাম ইউনাইটেডে। এরপর তার ক্যারিয়ার এগিয়েছে ধাপে ধাপে— টটেনহাম হটস্পার হয়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখানে তিনি জিতেছেন অসংখ্য শিরোপা, যার মধ্যে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

অন্যদিকে সময়ের সঙ্গে বদলেছে নিউক্যাসল ইউনাইটেডও। একাডেমি থেকে উঠে আসছে নতুন প্রজন্মের ফুটবলাররা। ইলিয়ট অ্যান্ডারসন ও লুইস মিলিরা ইতিমধ্যেই নিজেদের প্রতিভার জানান দিয়েছেন।

সব মিলিয়ে, এই ম্যাচটি শুধু একটি লিগ ম্যাচ নয়—এটি ক্যারিকের জন্য এক আবেগঘন প্রত্যাবর্তন। একদিকে শৈশবের স্মৃতি, অন্যদিকে পেশাদার দায়িত্ব—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তিনি।

ক্যারিক এখন পুরোপুরি একজন কোচ, যিনি জানেন, ফুটবলে আবেগের জায়গা থাকলেও শেষ পর্যন্ত ফলাফলকেই গুরুত্ব দেওয়া হয়।