সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশুর গলা কেটে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশুর গলা কেটে হত্যাচেষ্টা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) সকালে এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী শিশুর নাম হীরা। সে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা।

থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে সীতাকুণ্ডের ফকিরহাটস্থ ইকোপার্কে একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনলে চিকিৎসকরা জানায় মেয়েটির গলায় জবাই করে তাকে কেউ হত্যা করতে চেয়েছিলো। রক্তপাতের সময় মেয়েটি অজ্ঞান হয়ে যাওয়ায় মৃত ভেবে দুষ্কৃতরা ফেলে যায়।

হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।