ধর্ম

আরবি ও উচ্চারণসহ ইফতারের সময়ের মাসনুন দোয়া

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলছে পবিত্র রমজান মাস। স্বয়ং আল্লাহ তাআলা এ মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন এবং প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য ফরজ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভের আশায় মুসলমানরা রোজা পালন করেন।

সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় নববী সুন্নাতের আলোকে দোয়া পাঠের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করলে সে রোজা আরো বেশি গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায়।

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়—

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।’ (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)

ইফতারের আরো যেসব কাজ করা সুন্নত

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া।
বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা।
ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করে তারপরে তৃপ্তিসহ খাবার খাওয়া।

তাতে শরীর সুস্থ ও সবল থাকে।