সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন জেমস মিলনার। শনিবার তিনি খেললেন নিজের ৬৫৪তম ম্যাচ। এর মাধ্যমে ভেঙে দিলেন গ্যারেথ ব্যারি-র ৬৫৩ ম্যাচের রেকর্ড। এই ম্যাচ খেলেই তিনি বনে গেছেন প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
মিলনার মাঠে নামেন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে। তারা ২-০ গোলে হারায় ব্রেন্টফোর্ড-কে। ম্যাচের আগে তার মাইলফলকের ঘোষণা দেওয়া হলে গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেন।

এই ম্যাচে ব্রাইটনের কোচ ফাবিয়ান হুরজেলার তাকে মিডফিল্ডে খেলান। মিলনার বিশেষ বুট পরেছিলেন। বুটের পেছনে লেখা ছিল ‘৬৫৪’।
২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় মিলনারের। এরপর তিনি খেলেছেন নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলে। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে জিতেছেন অনেক শিরোপা।
৬০০-র বেশি ম্যাচ খেলেছেন এমন অন্য দুই খেলোয়াড় হলেন রায়ান গিগস এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
ব্রাইটন ২-০ গোলে এগিয়ে থাকাকালে ৮৯ মিনিটে মিলনারকে তুলে নেওয়া হয়। তখন দুই দলের সমর্থকেরাই তাকে হাততালি দেন। ম্যাচ শেষে সাবেক সতীর্থ জর্ডান হেন্ডারসন তাকে জড়িয়ে ধরেন।
গত জুনে ব্রাইটনের সঙ্গে এক বছরের চুক্তি বাড়ান মিলনার। এ মৌসুমে তিনি ১৬টি লিগ ম্যাচ খেলেছেন।










